, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে কর্মহীন ১০০ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরন




নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে কর্মহীন ১০০ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১৬:১১ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন এর পক্ষ থেকে করোনা মোকাবেলায় কর্মহীন দৈনিক আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ১০০ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য দ্রব্য বিতরন করা হয়। এ সময় নাট্য নিকেতন এর সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর জানান শ্রমজীবী মানুষের পাশে সাংস্কৃতিক কর্মীরা বরাবরই ছিলো এখনো আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাক্রমে আমাদের এই সহযোগীতা কার্যক্রম চলবে। বিতরন সময় আরো উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক বিপুল রাহা,প্রচার সম্পাদক আবির পাল উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET