, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নির্বাচন কেন্দ্র করে সিরাজগ‌ঞ্জে ব্যস্ত সময় পার করছে চিত্রশিল্পীরা




নির্বাচন কেন্দ্র করে সিরাজগ‌ঞ্জে ব্যস্ত সময় পার করছে চিত্রশিল্পীরা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৩, ১১:৩৮ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সিরাজগঞ্জে চিত্রশিল্পীরা ব্যস্ত সময় পার করছে।

নিজ ও দলের উন্নয়ন চিত্র প্রচার করতে রাস্তা ও পথের ধা‌রে থাকা বিভিন্ন দেওয়া‌লে চিত্রকর্মের মাধ্যমে দ‌লের উন্নয়ন তুলে ধরছে। এই সমস্ত চিত্রকর্ম একদিকে যেমন দেশের উন্নয়ন তুলে ধরছে অপরদিকে রাস্তার ধারের জরাজীর্ণ দেয়ালে রং তুলির আঁচড়ে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।

সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর গ্রামের রমজান আলী ব‌লেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হা‌সিনা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের চিত্রকর্ম রংতু‌লি‌তে ফুটে উঠায় রাস্তার সৌন্দর্য বৃ‌দ্ধি পা‌চ্ছে। অপরদিকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসছে।

কথা হলো চিত্রশিল্পী এইচ এম সৌ‌দি হুসাইন মুড়া‌লের সঙ্গে। তিনি জানালেন নির্বাচ‌নের শুরুর প্রথম দিকে কাজ একটু বেশী থাকে। এখানে কাজের মূল সুবিধা হলো, অনেক মানুষের সঙ্গে জানাশোনা হয়। এখান থেকেই পরবর্তী কাজের অর্ডার আসে বলে জানান তিনি। সারা বছর ৮ থে‌কে ১০ জন কর্মচারী থাক‌লেও নির্বাচ‌নের কা‌জের চা‌পের জন‌্য তা ছে‌ড়ে দা‌রি‌য়ে‌ছে ৪০ জ‌নের। আমার কাজ কর‌তে ভা‌লো লা‌গে, কা‌জের চাপ কোন বিষয় না। এই রকম কাজ কেউ করা‌তে চাইলে আমার সা‌থে এই মোবাইলে যোগা‌যোগ কর‌তে পা‌রেন ০১৭৬৩৭২১১২০। তি‌নি আ‌রো ব‌লেন যখন কারো ছবি আঁকা হয় তা দেখে ছবির মানুষ যে পরিমাণ খুশি হয় তা দেখেই অনেক ভালো লাগে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET