, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নির্যাতিত মানুষ সেবা পাচ্ছে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে




নির্যাতিত মানুষ সেবা পাচ্ছে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ১৮:২৫ | 1462 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরামপুর থানার ওসি’র নেতৃত্ব গোল ঘরে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জমান নিজেই থানা চত্তরের গোল ঘরে বসে প্রতিদিন সেবা দিচ্ছেন নির্যাতিত অসহায় সেবা নিতে আসা সাধারণ মানুষদের। জমি-জমা সংক্রান্ত বিরোধ, জিডি-অভিযোগ, মারপিট, মাদকদ্রব্য পরিহার ও সচেতনতামূলক সেবা উঠান বৈঠক চলে এই গোল ঘরে। গত কয়েকদিন আগে উপজেলার খাঁনপুর ইউপি’র ধানজুড়ি পোড়াবাড়ি এলাকার মৃত. মমিন টুডুর স্ত্রী হাসুদা টুডুর সন্তান না থাকার কারনে প্রতিপক্ষ বাসকে টুডু আতœীয় সেজে তাঁর ৪ বিঘা রোপা আমন ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে ওসি’র শরনাপন্ন হলে সঙ্গে সঙ্গে বাসকে টুডুকে ডেকে এনে গোলঘরে বসে বিষয়টির সমাধান করেন। জোর করে কাটা ধান ফেরত দিয়ে মীমাংসার নজির স্থাপন করেন তিনি। এছাড়াও দৈনন্দিন বিভিন্ন সেবা নিতে আসা মানুষগুলোর ভরসা ওসি মনিরুজ্জামান। থানার গোল ঘরে বসে কিংবা বিভিন্ন এলাকায় গিয়ে নিজেই বিচার-সালিশের মাধ্যমে অসহায়দের সেবা দিয়ে থাকেন তিনি। তার এই সেবার মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন ওসি মনিরুজ্জামান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET