, , ,

শিরোনামঃ-




নিয়ম মেনে অবকাঠামো গড়ি”

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৯, ১৯:৩০ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ :

“ নিয়ম মেনেঅবকাঠামো গড়ি”, জীবন সম্পদের ঝুকি হ্রাসকরি”-এ শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে, র‍্যালি আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড  মহড়া ও স্কুল শিক্ষার্থীদের  নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন  করা হয়।

রোববার (১৩অক্টোবর-২০১৯) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‍্যালি প্রদর্শন ও মহড়া হয়ে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ফারুক আহাম্মদ।

এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার  আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম,কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক হাবিবুল হক,   জেলা ত্রাণ পূর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার, শার্প পরিচালক শওকত আলী, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ প্রমুখ। এছাড়াও  সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা সহ স্কাউট ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, আমার স্কুলের ৩ জন শিক্ষার্থী আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের উপর রচনা প্রতিযোগিতায়  প্রথম,দ্বিতীয় ও তৃতীয়  স্হান অর্জন করায়   গর্বিত বলে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET