রামগঞ্জে পৌর আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত মেয়র ও রামগঞ্জ সততা ব্লাড ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবুল খায়ের পাটোয়ারীকে গতকাল দুপুরে রামগঞ্জ সততা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে এক গুচ্ছ ফুলের শুভেচ্ছা ও গনসংবর্ধনা দেওয়া হয়। রামগঞ্জ সততা ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারীর সভাপতিত্ব প্রধান অতিথি সততা ব্লাড ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও নৌকার মনোনয়ন প্রাপ্ত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ আবুল খায়ের পাটোয়ারী, বিশেষ অতিথি মোঃ ফরহাদ হোসেন লিটন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আদনান হোসেন পাটোয়ারী, মোঃ সোহেল হোসেন, সততা ব্লাড ফাউন্ডেশন সভাপতি মোঃ আসিফ ইমতিয়াজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদিক পাটোয়ারী ও মোঃ রাসেল হোসেন প্রমূখ। গনসংবর্ধনা অনুষ্ঠানের নৌকার দলীয় মনোনয়নপ্রাপ্ত আবুল খায়ের পাটোয়ারীকে রামগঞ্জ সততা ব্লাড ফাউন্ডেশনের নেতৃবিন্দ ফুলের শুভেচ্ছা জানায়।









