, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নয়া আলো’র সাংবাদিক মোকলেছুর রহমানের  উপর হামলার প্রতিবাদে মানববন্ধন




নয়া আলো’র সাংবাদিক মোকলেছুর রহমানের  উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২১:৪১ | 1237 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 
ফারুক রাজ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় অনলাইন পত্রিকা ‘নয়া আলো’র জেলা প্রতিনিধি মোকলেছুর রহমানের উপর বর্বর হামলার ঘটনায় আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় বালিয়াডাঙ্গা বাজারে মানব বন্ধন করেছে এলাকাবাসী৷
সোমবার (১৮ মে) সকালে কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এলাকাবাসীরা সাংবাদিকের উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন৷
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায়, গত শুক্রবার বিকালে কথিত যুবলীগ নেতা মাদকসেবি সেলিম রেজা পরিকল্পিত ভাবে সাংবাদিক মোকলেছুরকে স্থানীয় বাজার জামে মসজিদের সামনে ডেকে নিয়ে যায়৷
সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের কাছে থাকা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে রেফার করে। জেলা সদর হাসপাতাল রুগীর অবস্থা দেখে জরুরি ও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার করেন। বর্তমানে সাংবাদিক মোকলেছুর রহমান খুলনা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে  মানববন্ধনে উপস্থিত থেকে স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্ট বাজার ব্যবসায়ী মফিজুল ইসলাম (রানা) তার বক্তব্যে বলেন, বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীরা খুবই শান্তি প্রিয়। হঠাৎই ভুঁইফোঁড় কথিত যুবলীগ নেতা সেলিম রেজার সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এছাড়াও সে বাজার ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময়ে নানান অজুহাতে মোটা অংকের টাকা চাঁদা আদায় করে।
প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করে মানববন্ধনে কেড়াগাছি ইউনিয়ন যুবলীগ সভাপতি  শরিফুল ইসলাম বলেন,  সাংবাদিকের উপর বর্বর এ হামলাকারী ব্যাক্তির দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি৷
ভুক্তভোগী বাজার ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন বলেন, সুদখোর সেলিম রেজার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। মানুষের দূর্বলতার সুযোগে উচ্চ মুনাফায় সুদের কারবার করে। সে এলাকার বিপথগামী কিছু ছেলেকে নেশার পয়সার যোগান দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে নেয়।
কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ঘটনা সত্যতা জানিয়ে বলেন, গত শনিবার বিকালে এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানায় কথা বলে জানতে পেরেছি আসামিকে ধরতে থানা পুলিশ একটি বিশেষ টিম গঠন করেছে৷ আসামি পলাতক রয়েছে তার গ্রেফতার করার সর্বচ্চ চেষ্টা করে যাচ্ছে ।
এসময় মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান ও আব্দুল গফুর, বাজার ব্যবসায়ীগণ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
উপস্থিত সকলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও তার অত্যাচার থেকে রক্ষা পেতে এই কথিত যুবলীগ নেতাকে দ্রুত আটক করে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET