৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পরিস্থিতি সংসদ নির্বাচনের দিকে যাচ্ছে।মির্জা ফখরুল




পরিস্থিতি সংসদ নির্বাচনের দিকে যাচ্ছে।মির্জা ফখরুল

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ০০:৪৪ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রাসীদের জড়ো করে ঢাকার নির্বাচনে ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি দাগী আসামি ও চিহ্নিত সন্ত্রাসীদের ঢাকায় এনে নির্বাচনে ভীতি ছড়ানোর পাঁয়তারা করছে।

পুলিশও আওয়ামী লীগের মতো ভূমিকা পালন করে চলেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এরই মধ্যে বিএনপির অনেক সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা, যারা চিকিৎসার জন্য অথবা ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছিলেন, তাদের বেআইনিভাবে গ্রেপ্তার করে আগের মতো একতরফা নির্বাচন করতে চলেছে। ঢাকার বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজারও মানুষ দখলদারি সরকারের বিরুদ্ধে তাদের রায় দেয়ার জন্য যখন বেরিয়ে আসতে শুরু করেছে, ঠিক তখনই নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জনগণের ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হত্যা, শিশুসহ সব বয়সের নারী ধর্ষণ, অসহনীয় ট্রাফিক ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, মেগা প্রজেক্টের নামে মেগা লুট, জনজীবনকে দুঃসহ করে তুলেছে।

গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে রেখে একতরফাভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার চক্রান্ত করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET