, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পবনাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহানাজ পারভীন নৌকার মাঝি হতে চান




পলাশবাড়ীতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পবনাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহানাজ পারভীন নৌকার মাঝি হতে চান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২১, ১৭:৫৭ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তৃতীয়ধাপে পলাশবাড়ী উপজলোর ৬ ইউপি’র নির্বাচনের তফশীল ইতোমধ্যেই ঘোষিত হয়েছে। ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট দিন সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মরহুম বীর মুক্তিযোদ্ধার পুত্রবধু পবনাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহানাজ পারভীন নৌকার মাঝি হতে চান।
ওই ইউনিয়ন পরিষদের তিনি ২০১১-২০১৬ মেয়াদে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। একজন নারী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সর্বস্তরের ইউনিয়নবাসীর নিকট তিনি জনতার জনপ্রতিনিধি হিসেবে ভূয়শী প্রসংসাসহ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর ইউনিয়ন এলাকায় জনকল্যাণমূখী কার্যক্রম সমূহ সবসময়ই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করেছেন। শাহানাজ পারভীন স্থানীয় আওয়ামী লীগ অঙ্গনের একজন তৃণমূল ত্যাগী নেত্রী। সাবেক ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভীন উপজেলার পবনাপুর ইউপি’র পূর্ব গোপিনাথপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম বীর মুক্তিযোদ্ধা মিন্নাতুল্ল্যাহ’র পুত্রবধু। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি পদে নিরলস দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছেন।

ইউপি নির্বাচন সামনে রেখে তিনি তাঁর ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের নাগরিকদের কল্যাণসহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন তরান্বিত করতে পিছুটান নয় এগিয়ে চলেছেন সবসময়। এরই ধারাবাহিকতায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হতে চান। নির্বাচনে জয়ী হয়ে তাঁর দৃষ্টিতে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমূহ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর গৃহস্বামী মরহুম এমএ আবুল হাসান ইল্লিন অনেক আগেই আকস্মিক ইন্তেকাল করেন। দাম্পত্য জীবনে দুই ছেলে এক মেয়ের জননী শাহানাজ এ প্রতিনিধি সাথে একান্ত আলাপচারিতায় তাঁর প্রতিক্রিয়ায় তিনি বলেন আমার জীবনে চাওয়া-পাওয়ার আর কিছুই নেই। জীবদ্দশায় যে কয়দিন বাঁচব আগামীর দিনগুলোতে এলাকার উন্নয়ন এবং জনতার কল্যাণ করে যাব। এটাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
বীর মুক্তিযোদ্ধার পুত্রবধু উপজেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে সর্বোপরি দেশমাতৃকার অকুষ্ঠটানে মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমার আকুল আবেদন তিনি যেন আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন চুড়ান্ত করেন। আমি একজন নারী মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন নারী। আমার মনোনয়ন চুড়ান্তের বিষয়টি তিনি অবশ্যই মানবিক গুরুত্ব দিবেন বলে আমি দৃঢ় আশাবাদী। নির্বাচনে অত্র ইউনিয়নের ভোটার নারী-পুরুষদের নিকট তিনি আন্তরিক সহযোগিতাসহ স্বতঃস্ফুর্ত রায় প্রত্যাশা করেন। এক্ষেত্রে আমার অপরাপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পিছনে ফেলে নির্বাচনী ফলাফলের বৈতরুনী পার হতে পারবো ইন্শাআল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET