, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বকর প্রধানের পক্ষে নৌকা মার্কার বিশাল মিছিল




পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বকর প্রধানের পক্ষে নৌকা মার্কার বিশাল মিছিল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২০, ১৭:৪৩ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বকর প্রধানের পক্ষে বিশাল একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে নারী-পুরুষের অংশগ্রহণে বিশাল মিছিলটি পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে স্থানীয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বকর প্রধান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা; বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পলাশবাড়ী পৌরসভার উন্নয়নের লক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর প্রধানকে বিজয়ী করতে সর্বস্তরের নারী-পুরুষ ভোটারদের আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET