, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পাকশিমুলে উকিল আব্দুস সাত্তার ভুইয়ার পক্ষ থেকে শ্রমহারা অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




পাকশিমুলে উকিল আব্দুস সাত্তার ভুইয়ার পক্ষ থেকে শ্রমহারা অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১৯:১৯ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল-
আশুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুইয়ার পক্ষ থেকে লক ডাউনের কারণে শ্রমহারা অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার ২ এপ্রিল) সকাল ১১টায় পাক‌শিমুল ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি মোঃ তানভীর অাহ‌মেদ সিহান এর বাড়ী‌তে এলাকার  ১৫০ জন ভিক্ষুক,ভ্যানচালক, ভবঘুরে, দিন মজুর,ফেরিওয়ালা, চায়ের দোকানদারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তৈল ইত্যাদি বিতরণ করা হয়।
এ সময় উপ‌স্হিত ছি‌লেন পাকশিমুল ইউনিয়ন যুবদ‌লের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ অালম, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব মিয়া,যুবদল নেতা মোঃদ্বীন ইসলাম,মোঃ জুলহাস,স্বেচ্ছা‌সেবক দ‌লের নেতা মোঃ কামরুল চৌধুরী,পাক‌শিমুল ইউনিয়ন ছাত্রদ‌লের সি‌নিয়র সহ সভাপ‌তি মোঃ এনামুল হক, ছাত্রদ‌লের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হা‌ফেজ অা‌মির হো‌সেন, ছাত্র‌নেতা মোঃ জিসান খাঁন,‌মোঃ গিয়াস মিয়া, মোঃ অা‌তিকুল ,‌অরুয়াইল ইউনিয়ন যুবদ‌লের সহ সাংগঠ‌নিক সম্পাদক মোঃ ওয়া‌সিম গাজীর ও মানবতার ফেরিওয়ালা খ্যাত সাংবা‌দিক এম মনসুর অালী প্রমুখ।
ছাত্রদ‌লের সভাপ‌তি মোঃ তানভীর অাহ‌মেদ সিহান বলেন,মাননীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভুইয়ার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষারের নেতৃত্বে ও পরামর্শে সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নই শ্রমহীন অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণ চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET