৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পাথরবোঝাই গাড়িসহ মহালছড়ির চেঙ্গী বেইলি ব্রীজ ভেঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১




পাথরবোঝাই গাড়িসহ মহালছড়ির চেঙ্গী বেইলি ব্রীজ ভেঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৮:১৯ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে পাথরবোঝাই গাড়িসহ চেঙ্গিব্রীজ ভেঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকাল পৌণে ১০টায় পাথর বোঝাই করা গাড়ি মুবাছড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপজেলার কালাপাহাড় মমিনুল হক নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে।
দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে অতিরিক্তি পাথর বোঝাই থাকার এ ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌণে ১০টায় পাথর বোঝাই গাড়িতে শ্রমিকসহ ৫জন ছিলো এর মধ্যে ৪জনকে উদ্ধার করা গেলেও ১ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET