১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পাবনায় সরকারের উন্নয়ন প্রচারে কাজ করছে ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চে’র এক ঝাঁক তরুণ




পাবনায় সরকারের উন্নয়ন প্রচারে কাজ করছে ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চে’র এক ঝাঁক তরুণ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৭:৩৯ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:

শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন প্রচারে কাজ করছে ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চ’। ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের’ এক ঝাঁক কর্মী প্রতিদিনই পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর, চাঁদভা, মাজপাড়া, একদন্ত, লক্ষ্মীপুর, ঈশ^রদী উপজেলার লক্ষ্মীকুন্ডা, সাহাপুর, পাকশী, মুলাডলি, পাকশী, সাড়া, সলিমপুর ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চলে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবির নির্দেশনায় উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চ শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন প্রচারে কাজ করছে।
‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চ’ এর কর্মী ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিয়ার রহমানের পুত্র মশিউর রহমান বিপ্লব বলেন, আমরা সাবেক ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবির নির্দেশনায় উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন জনগণের মাঝে পৌঁছে দিতে কাজ করছি। সেই সাথে টেকসই উন্নয়নের অগ্রযাত্রা ও ধারাবাহিকতা চলমান রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেবার জন্য সকলের মাঝে সচেতনতা তৈরি করছি।
এছাড়াও উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের কর্মীবৃন্দ জনগণের মাঝে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন সম্বলিত পোস্টার, লিফলেট, স্টিকার বিতরণ করার পাশাপশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চ সরকারের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন সম্বলিত বিলবোর্ড লাগিয়েছে।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও এক সময়ের তুখোড় ছাত্রনেতা মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের’ মাধ্যমে জাহাঙ্গীর আলম ঝন্টু, জনি আহমেদ, মো. হাফিজুর রহমান, রুহুল আমিন, মো. মানিক, জাহিদ হোসেন, আইনুল হোসেন, শেখ রাসেলরা প্রতিদিনই দেশের অগ্রগতি, উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে কাজ করে যাচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET