পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সংগঠনের আত্মপ্রকাশ করে সংবাদ সম্মেরন করেছে সংগঠনটি।
বৃহস্প্রতিবা(১২ডিসেম্বর)সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্ততব্য রাখেন,এ্যাডভোকেট আলম খান। উপস্থিত ছিলেন আলকাছ আল মামুন ভুইয়া,আবুতাহের,এসএম মাসুদ রানা,আনিসুর রহমান ডালিম,লোকমান হোসেন প্রমুখ।
বক্তরা বলেন পার্বত্য অঞ্চল বাঙ্গালীদের একমাত্র সংগঠন হচ্ছে ,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ” পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সংগঠনের অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।বক্তরা বলেন,পার্বত্য চট্টগ্রামের ৪ সংগঠনের চাঁদাবাজি,রাহাজানিতে পাহাড়ের কেউ রেহায় পাচ্ছে না এবং তাদের হানাহানি হত্যাযজ্ঞে তিন পার্বত্য চট্টগ্রাম ক্ষণে ক্ষণে অশান্ত করে তোলা হচ্ছে । অবৈধ চাঁদাবাজি ও হত্যাকান্ডের ঘটনায় সাধারণ বাঙ্গালী ও পাহাড়ীরা বলির পাঠা হতে হচ্ছে।তাদের অপতৎপরতা বন্ধ করাসহ সবুজ পাহাড়কে রক্তে রঞ্জিত করতে যে চেষ্টা অব্যাহত রয়েছে তার প্রতিরোধ গড়ে তোলাসহ জুম্মল্যান্ডের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী জানান সংগঠটির পক্ষ থেকে।পরে প্রেসক্লাব হতে একটি আনন্দ রালী খাগড়াছড়ি শাপলাচত্বর প্রদক্ষিন করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।









