বাংলাদেশের সংবিধান বহির্ভূত, বিতর্কিত, বৈষম্য সৃষ্টিকারী,পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিলের দাবিতে খাগড়াছড়ি শাপলাচত্বরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন সমূহ।
শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের পরিচালনায়,পৌর কাউন্সিলর এস এম মাসুম রানার সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইঞা,যুগ্ন আহবায়ক সাবেক মেয়র আলমগির কবির,স্টিয়ারিং কমিটির সদস্য আব্দুল মজিদ,আনিছুজ জামান ডালিম,নারী নেত্রী সালমা আহম্মেদ মৌ, আসাদুল্লাহ আসাদ,মাইন উদ্দিন।
বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীদের কে পার্বত্য চট্টগ্রাম থেকে ভূমি হারা করার চক্রান্ত হচ্ছে, যে ভূমি কমিশন গঠন করা হয়েছে সেখানে তিন পার্বত্য জেলা থেকে বাঙ্গালীদের পক্ষে কথা বলার জন্য কোন প্রতিনিধি রাখা হয়নি,একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কে প্রধান করে সেখানে সাতজন সদস্য কমিটি করা হয়েছে উপজাতিদের থেকে নিয়ে তিন পার্বত্য জেলার তিনজন জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছে এই ভূমি কমিশনের সদস্য,তিন পার্বত্য জেলার তিনজন রাজা হচ্ছে ভূমি কমিশনের সদস্য, একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ সাত সদস্যের ভূমি কমিশনের সেখানে বাঙ্গালীদের কোন প্রতিনিধি রাখা হয় নাই,আমরা এই ভূমি কমিশন বাতিল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, না হয় যেখানে সাতজন উপজাতি থেকে ভূমি কমিশনে নেওয়া হয়েছে,সেখানে সাতজন বাঙ্গালির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হউক,তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রামের আরো সোনা ক্যাম বাড়ানো হোক,পুলিশ বিজেপি ক্যাম আরও বাড়ানোর জোর দাবি জানান।









