, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • পুঠিয়ায় ন্যাশনাল বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত,আহত ১




পুঠিয়ায় ন্যাশনাল বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত,আহত ১

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০১৮, ২৩:৪৬ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার সংগলœ ঢাকা-রাজশাহী মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা হলেন, তাহেরপুর পৌরসভার ২ ওয়ার্ড়ে চকিরপাড়া মহল্লার বিদিল আহম্মেদের ছেলে রিফাত কাইছার রাজু (২৬)। সে তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপার্থী ছিলেন। এঘটনায় গুরুতর আহত অপর যুবকের নাম মাসুদ (২৫) তার বাড়ি একই ওয়ার্ড়ের বাছিয়াপাড়া। তার বাবার নাম ডাকতার আলী। পরে তাকে পুলিশ উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ন্যাশনাল ট্রাভেলস বাসের (ঢাকা মেট্রো-ব ১১-৮৮২২) সঙ্গে বানেশ্বর গামী মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক রিফাত কাইছার রাজু ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহীরা পুঠিয়া থেকে বানেশ্বরের দিকে আসছিলেন। এসআই মোস্তাফিজুর রহমান আরো জানান, ঘটনার পর যাত্রীবাহী বাস ন্যাশনাল ট্রাভেলস বাসটি আটক করা হয়েছে এবং আহত অপর যুবক মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলমান রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET