এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সাজা দেওয়ার প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল করেছে বিএনপির।এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনাও ঘটে।
রবিবার(২১ অক্টোবর)বেলা ১১টায় শহরের মিল্লাত চত্বর থেকে কালো পতাকা মিছিলটি বের হলে গণপূর্ত অধিদপ্তরের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহদেুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাগর নোমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা,উপেজলা ও পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









