, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পেঁয়াজ চুরি হওয়ার ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারায় পাবনা জেলার নওদাপাড়া গ্রামের চাষিরা




পেঁয়াজ চুরি হওয়ার ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারায় পাবনা জেলার নওদাপাড়া গ্রামের চাষিরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ১৫:৫৪ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পেঁয়াজের দাম অনেক বেশি হওয়ায় পাবনা জেলার বিভিন্ন এলাকায় চুরির ভয়ে রাত জেগে পিয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষকরা। পেঁয়াজের জমিতে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন তারা। বেশি দাম পাওয়ার আশায় ২ মাস আগে জমিতে আগাম জাতের পেঁয়াজের বীজ রোপণ করেছিলেন পাবনা জেলার অনেক কৃষক। পেঁয়াজের আকার বড় হয়েছে। আর ২০ থেকে ২৫ দিনের মধ্যে পেঁয়াজ তোলার উপযোগী হবে। বর্তমানে পেঁয়াজের বাজার ভালো হওয়ায় এরই মধ্যে বিভিন্ন এলাকায় পেঁয়াজ ক্ষেতে হানা দিতে শুরু করেছে চোরের দল। তাই চুরি হওয়ার ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন চাষিরা। কৃষকরা জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ৩৫  থেকে ৪০ হাজার টাকা খরচ হয়।

 

গত বছর পেঁয়াজ কম দামে বিক্রি হয়েছে। তবে এবার পিয়াজের বাজার ভালো। আবহাওয়াও অনুকূলে তাই ফলনও ভালো হবে বলে আশা তাদের। শেষ পর্যন্ত যদি বাজার এমন থাকে তাহলে লাভের মুখ দেখবেন তারা। তবে এরই মধ্যে পিয়াজের জমিতে  চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন তারা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের মান্নান জানান, আগাম পিয়াজ লাগালে দাম বেশি পাওয়া যায়। এবার তিনি ১ বিঘা জমিতে আগাম জাতের পেঁয়াজ চাষ করেছেন। ভালো ফলন পাবেন বলে আশা করছেন। এখন পিয়াজ অনেকটা বড় হয়ে গেছে। এবার পেঁয়াজের বাজার দর ভালো থাকায় লাভবান হবেন বলে আশা করছেন তিনি। কিন্তু বাজারে ভালো দাম থাকায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET