পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নূন্যতম মজুরির কোনোভাবেই বাজারদরের সঙ্গে সঙ্গতিমূলক হয়নি বলে সন্তব্য করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর অন্যতম সদস্য ও বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু । তিনি বলেছেন, ১৬ হাজার টাকা নির্ধারিত হলেও বরং তাদের নিশ্চিত জীবন যাপনের কষ্ট লাঘব হবেনা। আবু হাসান টিপু বলেন, এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের ন্যূনতম মজুরি প্রায় ১৮ হাজার টাকা সেখানে রপ্তানি আয়ের বড় খাত পোশাক খাতের শ্রমিকদের জন্য মজুরি ঘোষণা করা হয়েছে মাত্র আট হাজার টাকা। এ খাতের শ্রমিকদের সঙ্গে এটা প্রতারণা ছাড়া আর কি হতে পারে? শ্রমিকরা এই চরম বৈষম্য কখনো মেনে নেবে না।
আবু হাসান টিপু বলেন অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে ১৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, বর্তমান বাজারে আট হাজার টাকা দিয়ে কারোর পক্ষেই স্বাভাবিক জীবন ধারণ করা এবং উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। আর তাই ঘোষিত মজুরি কোন যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।
সোমবার সকালে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান আঙ্গুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভাতে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মী সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা শহিদুল আলম নাননু, রাশিদা বেগম, রোখসানা বেগম, সালমা আক্তার সুমি, আইয়ুব আলী, মুক্তা ইসলাম প্রমুখ।









