৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২৩, ২০:১৮ | 1081 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উপজেলা পরিষদ
ছাগলনাইয়া, ফেনী।
চেয়ারম্যান- মেজবাউল হায়দার চৌধুরী সোহেল
বরাবর,
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক দেশ রূপান্তর ১১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ
বাংলা মটর, ঢাকা-১০০০।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
“ছাগলনাইয়ায় তরুন খুন- বখাটে খুনিদের পক্ষে উপজেলা চেয়ারম্যান!’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় গতকাল ৩ জুলাই, ২০২৩ তারিখে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচন হয়েছে। উক্ত সংবাদে আমার সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই অনাকাঙ্ক্ষিত, অনভিবেত ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদের প্রতিবেদক প্রকৃত ঘটনা ও সঠিক তথ্য না জেনে, কোন বিশেষ মহল থেকে আর্থিক সুবিধা নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে জনমনে বিভ্রান্তি ও অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নে সহায়তা করতে চান। ছাগলনাইয়া উপজেলার শুভপুরে একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এক যুবক খুনের শিকার হয়েছেন। ওই মর্মান্তিক খুনের ঘটনার পর আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় খুনের ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে দশজনকে ছাগলনাইয়া থানা পুলিশ আটক করে। আটককৃতদের নামে হত্যা মামলা হয়েছে। বর্তমানে তারা রিমান্ডে ও কারাগারে রয়েছেন। উক্ত মামলার অবশিষ্ট দুই আসামীকে আটকের ব্যাপারেও থানা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছেন। আমি ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দ্বিতীয়বারের মতো ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমার দায়িত্বকালের শুরু থেকে ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাগলনাইয়া উপজেলা ও থানা প্রশাসন এবং রাজনীতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে মাদকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করে আসছি। নিজের দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছি। কিন্তু শুভপুরের খুনের ঘটনাকে কেন্দ্র করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মতো একটি জাতীয় দৈনিকে কিসের ভিত্তিতে আমাকে মাদকবাণিজ্যের সঙ্গে জড়িয়ে খবর প্রকাশ করেছে তা আমার কাছে কোনভাবেই বোধগম্য নয়। এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় ছাগলনাইয়া, তথা ফেনী জেলাবাসীর কাছে দেশ রূপান্তরের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ব্যাপারে প্রশ্ন ওঠেছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে মাদক বাণিজ্য ও সন্ত্রাসী গ্রুপ তৈরির যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বর্তমান আওয়ামীলীগ সরকারের শেষ সময়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, একটি বিশেষ মহলের ইন্দনে ও অর্থায়নে আমার রাজনীতিক, সামাজিক সম্মানহানি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিবেদক সংবাদটি প্রকাশ করেছে। আমি প্রিয় সম্পাদক মহোদয়কে অনুরোধ করি, আপনার এই প্রতিবেদক অর্থের বিনিময়ে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে উক্ত সংবাদ বাণিজ্য করে দৈনিক দেশ রূপান্তরের ভাবমূর্তি নষ্ট করছে। তাই, উক্ত মিথ্যা সংবাদ প্রকাশের ছাপানোর স্বস্থানে প্রকাশিত সংবাদের প্রতিবাদটি ছাপাতে আপনার সদয় মর্জি কামনা করছি।
 মেজবাউল হায়দার চৌধুরী সোহেল
চেয়ারম্যান ছাগলনাইয়া উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক-ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ’
ছাগলনাইয়া, ফেনী ।
মোবাইল নং: ০১৭১৫-৪৬৪৯২০
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET