১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রানীশংকৈলে বিক্ষোভ মিছিল।




প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রানীশংকৈলে বিক্ষোভ মিছিল।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০২৩, ২১:৪৪ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।২২শে মে সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ।
 উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পৌর শহর  চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক ও সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহাম্মেদ৷ আ”লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মেয়র  মোস্তাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ও আ’লীগ নেতা আলমগীর  সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী,যুবলীগ  সম্পাদক রমজান আলী, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ  ।
এছাড়াও সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন আ’লীগ নেতা প্রশান্ত বসাক৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET