বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০, সোমবার বিকেলে শহরের মিরপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় স্বপ্ননীড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ।
সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক আকিবুর রহমান শাওনের সঞ্জালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ “ল” কলেজ শাখার সভাপতি মোঃ সালাহ্উদ্দিন সালাম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন জুয়েল, জেলা কমিটির সহ-সভাপতি রাহুল কুমার, যুগ্ন সাধারন সম্পাদক জাহিদ হাসান জয়, সদস্য শাহাদত সিরাজি, লুবনা ইয়াসমিন, রুমানা সুলতানা প্রমুখ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কর্তন, আলোচনা শেষে সদ্য প্রয়াত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও এটর্নী জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Please follow and like us:









