আগামী ১০ ই ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাগেরহাটের ফকিরহাট শুভদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুভদিয়ার ভাংগড় পাড় বাজারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ (চিতলমারী মোল্লারহাট ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। সভাপতিত্ব করেন শুভদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এম এ আউয়াল।
প্রস্তুতি সভায় ১০ তারিখে ঢাকার মহাসমাবেশে যোগদানের জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়। ঢাকায় যাওয়া আসা খাওয়া-দাওয়া সহ ইত্যাদি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দল নেতা খান এ কারীম, শেখ সরওয়ার, ইসলাম হোসেন, দেলওয়ার হোসেন, মুক্তাদির হোসেন, শেখ হায়দার, আজাদ ফকির, মুক্ত শেখ, শেখ কবির, শিমুল শেখ, পিয়ারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।
Please follow and like us:









