২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ফুলবাড়ীতে ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ




ফুলবাড়ীতে ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২৬, ০০:১৭ | 674 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক মো. রাসেল সোনার (৩৫), রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের জাহাঙ্গীর সোনারের ছেলে। বিষয়টি নিশ্চত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল সোনার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে দেয়। ফেরার পথে মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের মুক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশকাটাতে গিয়ে, ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলি চালক রাসেল ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা ট্রলির নিচ থেকে তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি রাস্তার কেন্দ্রস্থল হওয়ায় সড়কটির ওই অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সেখানে বাঁক ও সংযোগ সড়ক থাকা সত্তে¡ও মূল সড়কে যানবাহন প্রায়ই উচ্চগতিতে চলাচল করে। প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন ও গতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিড ব্রেকার নির্মাণের আশ^াস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET