৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ভিটামন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ২২:৩৯ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভিটামন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রকিবুল ইসলাম, ডা.সাবরিনা ইয়াসমিন, ডেন্টাল সার্জন ডা.সাজেদুর রহমান সাজু, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) সাইফুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক কার্তিক চন্দ্র সাহাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাগণ।
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) সাইফুল ইসলাম জানান, ছয় থেকে এগারো মাস বয়সী উপজেলার ১৫শ ৩জন শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১৩হাজার ৫০২জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে পৌর এলাকায় ৫শ জন শিশুকে নীল রঙের এবং ৫হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পৌরসভা ও স্বাস্থ্য কমপ্লেক্স দুটি স্থায়ী কেন্দ্রসহ উপজেলার ১৯২টি অস্থায়ী কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই কার্যক্রম চলবে। তিনি বলেন,যে শিশুরা বাদ পড়বে তাদের নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই ক্যাপসুল খাওয়াতে পারবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET