২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০২৩, ২২:০১ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভুমি সেবা সপ্তাহ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। যা ২২মে থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার,উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুল কাফি,সাব রেজিষ্টার অষোক কুমার বসাক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ভূমি তহসিলদার আবুল কালাম আজাদ,সার্ভেয়ার বেলাল হোসেন,নাজির কাম ক্যাশিয়ার আতাউর রহমান। এসময় উপজেলা ভূমি অফিসের পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET