১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ী পৌরসভার ৫৮ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা




ফুলবাড়ী পৌরসভার ৫৮ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৭ ২০২৩, ১৮:৫৯ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নতুন করারোপ ছাড়াই দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উন্নয়নকল্পে ৫৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৩৫২ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভা সভা কক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে রাজস্ব খাতে মোট আয় দেখানো হয়েছে ৩ কোটি ৯ লাখ ৫৩৮ টাকা। পৌরসভার সম্পদ থেকে আয় ৬৬ লাখ ১০হাজার ৬২৫ টাকা। অন্যদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার ৫০২ টাকা।
উল্লেখ্যযোগ্য হচ্ছে-পৌরমেয়র ও কাউন্সিলরদের সম্মানী ১৯ লাখ ২০হাজার টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১কোটি ৫৩ লাখ ২০ হাজার ৩৭৩ টাকা, খেলাধুলা ও সংষ্কৃতি ৬৫হাজার ৩৪০টাকা,ঈদগা মাঠ রক্ষণাবেক্ষণ ও সাজ্জা করণ ৫৮ লাখ ৭হাজার ৯১টাকা।
পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বাজেটে রাজস্ব খাত থেকে ৪ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৬৮ টাকা ও উন্নয়ন খাতে ২৫ কোটি ৩৪ লাখ ৭ হাজার ১৮০ টাকার (২০২২-২০২৩) অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষনা করা হয়েছে।
তিনি বলেন, নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, পৌর পার্ক, পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় ফুলবাড়ী পৌরসভাকে তিনি একটি যুগোপযোগি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।
বাজেট ঘোষনাকালে ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদুল আলম লিটনের সভাপতিত্বে ও আশরাফ পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্যানেল মেয়র-১ মামুনুর রশিদ চৌধুরী,প্যানেল মেয়র-২ হারান দত্ত, পৌর কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, মাজেদুর রহমান,আব্দুল জব্বার মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও বাজেট ঘোষনা অনুষ্ঠানে শহর সম্বনয় কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET