দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রদলের কেদ্রীয় সংসদ কর্তৃক উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন পদবঞ্চিত,ত্যাগী ছাত্রদল নেতারা।
ফুলবাড়ী উপজেলা ছাত্রদল নেতাদের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানবন্ধন করেন ছাত্র নেতারা।
মানববন্ধনে ছাত্র নেতা মোঃ রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র নেতা মোঃ কামরুল হাসান কামেল মোঃ খালিদ বিন ওয়ালিদ মোঃ তুহিন সরকার মোঃ নাইমুর রহমান, মোঃ রিপন সরকার, প্রতিক প্রসাদ, আকাশ ইসলাম,আকিব শাহারিয়ার পলক, পাভেল আজাদ, মোরর্শেদ রানা ও সাবেক ছাত্র নেতা সিয়াম, সামস্ প্রমুখ।
মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, যাদেরকে আহব্বায়ক ও সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে তারা কোনো ভাবেই যোগ্য বলে বিবেচিত নয়। কারণ নবগঠিত এই কমিটির অধিকাংশই ছাত্র নয়,অনেকেই মাদক মামলার আসামী। তাই এই মনগড়া কমিটি আমরা মানিনা। তারা আরো বলেন,নবগঠিত এই কমিটিতে প্রকৃত ত্যাগী ছাত্র নেতাদের স্থান না দিয়ে বিবাহিত,মাদক মামলার আসামী ও কোন ভাবেই পড়াশুনার সাথে সম্পৃক্ত নয় এমন অযোগ্যদের স্থান দেয়া হয়েছে। এ জন্য তারা অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার জোর দাবী জানিয়েছেন। মানববন্ধনে উপজেলা ও পৌর ছাত্র দলের পদবঞ্চিত,ত্যাগী ও সাবেক ছাত্র নেতাগণ অংশগ্রহন করেন।









