দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২৩ অনুযায়ী প্রনীত পরিমার্জিত শিক্ষা বাস্তবায়নে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর অভিভাবদের সাথে মতবিনিময় সভা করেছেন ফুলবাড়ী অ¤্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়।
বুধবার সকাল ১১ টায় অ¤্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অ¤্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও খায়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণসহ ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২৩ অনুযায়ী প্রনীত পরিমার্জিত শিক্ষা বাস্তবায়নে দেশের ৬২টি বিদ্যালয়ে ২০২২ থেকে শুরু হওয়া পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে, উপজেলার অ¤্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনী থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।









