, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন




ফুলবাড়ীতে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২২, ১৮:৪৩ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে বরাদ্ধকৃত বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক এর বরাদ্ধকৃত বীরনিবাসের নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে,অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম পর্যায়ে আবেদনের প্রেক্ষিতে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকা সহ সাতটি বীর নিবাস বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতিটি বীর নিবাস নির্মানে খরচ ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা। এই বাড়ী নির্মাণ করা হবে ৭৩২ স্কয়ার ফিট জায়গায়। প্রতিটি বাড়ীতে ১টি বেড রুম,১টি রান্না ঘর,১টি ডাইনিং,২টি বাথরুম এবং বারান্দাসহ একটি লবিংরুম থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুছ শাকির বাবলু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম,মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তি যোদ্ধা মোঃ এছার উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা মোঃ মোজাহার আলী, বীর মুক্তি যোদ্ধা আম্বরিশ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET