, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ১৯:১০ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সকাল সাড়ে ১১টায় এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
পৌর এলাকার মধ্যগৌরীপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাদ্ধকৃত নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো: আসাদুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা প্রকৌশলী মো: রায়হানুল ইসলাম,অফিসার্স ইনচার্জ মো: ফখরুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাহামুদল হাসান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মকছেদ আলী,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: এছার উদ্দিন প্রমুখ। এসময় সকল বীর মুক্তিযোদ্ধাগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET