, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে সীমান্তবর্তী অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




ফুলবাড়ীতে সীমান্তবর্তী অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১২ ২০২০, ১৯:৫৬ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে চলমান লকডাউন পরিস্থিতিতে ২৯ বিজিবির আয়োজনে সীমান্তবর্তী অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১২মে) সকাল ১১টায় চৌঠা বিওপি’র দেশমা মাদ্রাসা মাঠ ও দুপুর ১টায় ফুলবাড়ী ২৯বিজিপি’র সদর দপ্তরে মোট ১হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন দিনাজপুর সেক্টরর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খান ও ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ আবেদ। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান,ইউপি সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য যে,দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপণায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগীতায় দিনাজপুর জেলার ১৮টি বিওপি’র দ্বায়িত্বপূর্ণ এলাকার মোট ৬হাজার সীমান্তবর্তী অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে চৌঠা বিওপি ও ফুলবাড়ী বিজিবি’র সদর দপ্তরে এই খাদ্য বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET