আল আমিন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউ: লিঃ (কাল্ব) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ ভোট অনুষ্ঠিত হয়। ৩২১ ভোটারের মধ্যে ২৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার মো. নজরুল ইসলাম বিকাল ৫.৪০ মিনিটে ফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে দিদারুল ইসলাম বাদশা (হরিণ) ১৬৬ ভোট ও ফরহাদ হোসেন (আনারস) ১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। নির্বাচিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।









