, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১০ চিকিৎসকের যোগদান




ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১০ চিকিৎসকের যোগদান

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২২, ২০:৩৫ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দীর্ঘদিন চিকিৎসক সংকটে থাকা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে নতুন করে ১০জন মেডিকেল অফিসার যোগদান করেছেন।
সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নতুন ১০ চিকিৎসক যোগদান করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ।
সদ্য যোগদানকারী চিকিৎসকরা হলেন,মেডিকেল অফিসার ( সহকারী সার্জন ) পদে ডাঃ মোঃ মোস্তাকিম আহম্মেদ মাহিন,সহকারী সার্জন ডাঃ মোঃ আলমগীর কবির,সহকারী সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান,সহকারী সার্জন ডাঃ মোছাঃ বন্তি আফরোজ,সহকারী সার্জন ডাঃ মোছা রেবেকা সুলতানা,সহকারী সার্জন ডাঃ মোছাঃ এজাতুন নাহার,সহকারী সার্জন ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,সহকারী সার্জন ডাঃ মোঃ সারোয়ার হোসেন, সহকারী সার্জন ডাঃ মোছাঃ তাসফিয়া তারানুস এবং সহকারী সার্জন ডাঃ মোঃ শাকিল।
দীর্ঘদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক সংকট থাকার পর,এই নতুন ১০ জন চিকিৎসক যোগদানের মধ্যদিয়ে ফুলবাড়ীসহ আশপাশের কয়েকটি উপজেলার জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা যেমন পূরণ হয়েছে,সেইসাথে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ছিল। পর অবশেষে করার মধ্যদিয়ে ফুলবাড়ীসহ আশপাশের কয়েকটি উপজেলার জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ফলে স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়েছে। বর্তমানে নতুন ১০জন চিকিৎসক যোগদানের মধ্যদিয়ে চিকিৎসা সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে এমনটিই জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET