, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • ফেনীতে আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত




ফেনীতে আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ১৮:২৫ | 1132 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ফেনীর জনপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় ফেনীর ফাইভ স্টার রেস্টুরেন্টে আজকের প্রতিক্রিয়া পত্রিকার পূর্বনির্ধারিত এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা আজকের প্রতিক্রিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন,এই পত্রিকাটি শুরু থেকে ফেনীর গণমানুষের কথা বলে আসছে। বর্তমান সরকারকে সাংবাদপত্র ও সাংবাদিক বান্ধব হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন মুলক সমালোচনা সংবাদকে গুরুত্ব দেন বলেই সাংবাদিকরা স্বাধীন ভাবে তাদের মতামত তুলে ধরে। “ফেনীতে একসময় সাংবাদিক নির্যাতন হতো, প্রতিবাদ করতে সাহস করতো না” বিগত সময়ের কথা স্মরণ করে বক্তারা বলেন, ফেনীর বর্তমানে জননন্দিত নেতা সাংসদ নিজাম উদ্দিন হাজারী সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। আজকের প্রতিক্রিয়ার সকল সংবাদকর্মীর প্রশংসা করে বক্তারা বলেন নেতিবাচক সকল কিছুর উর্ধ্বে থেকে সত্য তুলে ধরে হবে। বক্তারা পত্রিকাটির সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করেন। বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও আজকের প্রতিক্রিয়ার স্টাফ রিপোর্টার শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বুলবুল আহমেদ সোহাগ , গোপাল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক ও ডলপিন আইসক্রিম ফ্যাক্টরির ব্যবস্হাপনা পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন। এছাড়া প্রতিনিধি গনের মধ্যে বক্তব্য রাখেন,বিশেষ প্রতিনিধি ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা, চিফ রিপোর্টার ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার ফুলগাজী মোঃ মোর্শেদ,স্টাফ রিপোর্টার ফেনী জাফর ইমাম মজুমদার রতন, স্টাফ রিপোর্টার পরশুরাম মুহাম্মদ খুরশীদ আলম, স্টাফ রিপোর্টার দাগনভূঁঞা মোঃ সাইফ উদ্দিন মিঠু, ফেনী শহর প্রতিনিধি আহম্মেদ আলী নয়ন, স্টাফ রিপোর্টার ছাগলনাইয়া জিয়াউল হক চৌধরী রুবেল, স্টাফ রিপোর্টার এম দেলোয়ার হোসেন.স্টাফ রিপোর্টার মীরসরাই নুর হোসেন জসিম স্টাফ রিপোর্টার মনসুর আহাম্মদ. স্টাফ রিপোর্টার মশিউর রহমান শিমুল. স্টাফ রিপোর্টার কামরুল হাসান সিদ্দিকী.বিজ্ঞাপন প্রতিনিধি আবু তালেব. বিপনন প্রতিনিধি মোঃ হানিফ ও আবু তৈয়ব রিপন প্রমুখ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET