গোলাপগঞ্জে ফাহিম আহমদ(১৭)নামের সেই নিখোঁজ কিশোর ফেসবুকে সরব রয়েছে সে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হাফিজুর রহমান বলেন ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত হই, সে গত ৩০ জুন শুক্রবার ভোলা সদরের উকিলপাড়ার শাপলা হোটেলে উঠে ৩ জুলাই সকাল পর্যন্ত অবস্থান করে। হোটেলে অবস্থান কালে সে নিজ নামে আইডি খুলে ফেসবুকে ছবি পোস্ট করছে। বর্তমানে সে শ্যামপুর কদমতলীতে আছে বলে জানান তিনি। এর আগেও গত রমজানে এভাবে বাড়ি থেকে বের হয়ে ৭দিন পর সে বাড়িতে ফিরে আসে।’ তিনি আরও বলেন, ”শাপলা হোটেলের ম্যানেজার জুলহাস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মা-বাবাকে বলে এখানে বেড়াতে এসেছে বলে ফাহিম জানিয়েছে। বেড়াতে গিয়ে থাকার জন্য সে রুম ভাড়া নেয়।









