১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফেসবুক পোস্টে নতুন কাপড় পেল এই তিন বৃদ্ধা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৭:১০ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.মনসুর আলী,সরাইল প্রতিনিধি-
ফেসবুক পোস্টের  সহায়তায় নতুন কাপড় পেল এই তিন বৃদ্ধা। স্বামীর মৃত্যুর পর অভাবের কারণে নতুন কাপড় পরা হয়নি তাদের। অন্যের ব্যবহৃত ও দানকৃত পুরাতন কাপড় পরে  কাটিয়েছেন এই দীর্ঘ সময়।
 আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ই চারা গ্রামের ‘কবি হাউজে’ এই তিন বৃদ্ধার হাতে দাতাদের পক্ষ থেকে কাপড় তুলে দেন সাংবাদিক এম মনসুর আলী।
বৃদ্ধারা হলেন বড়ই চারা গ্রামের  তাহেদ মিয়ার স্ত্রী শ্যামা বেগম(৭০),সামাদ মিয়ার স্ত্রী ডাক্তরীর মা(৭৫) এবং আব্দুল আহাদ মিয়ার স্ত্রী নজিবুন্নেশা(৭৫)।
দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরাইল উপজেলার  বড়ই চারা গ্রামের সাংবাদিক এম মনসুর আলী জানান, ফেসবুকে এই বৃদ্ধাদের জন্য কাপড়ের আবেদন করে একটা পোস্ট করেছিলাম।এতে সাড়া দিয়ে এগিয়ে আসেন দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি সাংবাদিক মাহবুব খান বাবুল,সরাইল ছোট দেওয়ান পাড়ার রওশন আলী,সুইডেন প্রবাসী আবুল হোসেন, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আক্কাস মিয়া, পাকশিমুলের এনামুল হক,ফতেপুরের সালাউদ্দীন,অরুয়াইল ‘আশার আলো’র সভাপতি সোহেল মিয়া। অসহায় প্রত্যেক বৃদ্ধাকে উন্নতমানের ৩টি করে মোট নয়টি কাপড় দেয়া হয়। আজকের এই কৃতিত্বের দাবিদার ফেসবুক বন্ধুরা। যারা অস্ট্রলিয়াসহ দেশের বিভিন্ন স্থান হতে এই কাপড়গুলো পাঠিয়েছেন।
কাপড় পেয়ে ভীষণ খুশি অসহায় বৃদ্ধরা। প্রাণ ভরে  দাতাদের জন্য দোয়া করলেন তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET