, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন




বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ উদ্বোধন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২১, ২০:৫৫ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বগুড়ার শেরপুরে নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। রোববার (০৭ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্থাপিত তিনটি বুথে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএ কাদের। এরপর হাসপাতালের চারজন চিকিৎসকসহ মোট বিশজন ব্যক্তি এই টিকা নেন। টিকাগ্রহণের পর তাদের শরীরে কোনো ধরণের পাশর্^ প্রতিক্রিয়া দেখা যায়নি।
এর আগে উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। করোনা ভ্যাকসিন ফোকাল পার্সন ডা. আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোখছেদা খাতুন, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, এই উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। তবে প্রথমে তিনটি কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম চালু থাকবে। পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোও চালু করা হবে। এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। এসব কেন্দ্রে প্রতিদিন সর্বোচ্চ ৩৭ জনকে টিকা দেওয়া হবে। প্রথমধাপে উপজেলার পাঁচ হাজার দুইশত পঁচাআশি জন মানুষকে টিকা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এম কাদের বলেন, তিনটি টিমের মাধ্যমে এই টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রত্যেক টিমে ভ্যাকসিন প্রয়োগের জন্য দুইজন ও স্বেচ্ছাসেবী থাকবেন চারজন। এরইমধ্যে টিকা প্রয়োগের জন্য গঠিত টিমের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথমধাপে পাওয়া এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে করোনাকালের সম্মুখসারির লোকজন যেমন জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাবেন। সে অনুযায়ী তাদের তালিকা করা হয়েছে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET