, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ার শিবগঞ্জে করোনায় আক্রান্ত ১ রোগীর বাড়ী সহ ৫ বাড়ী লকডাউন ঘোষণা




বগুড়ার শিবগঞ্জে করোনায় আক্রান্ত ১ রোগীর বাড়ী সহ ৫ বাড়ী লকডাউন ঘোষণা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১১ ২০২০, ১৫:১৬ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জে করোনা রোগী সনাক্ত হওয়ায় রোগীর বাড়ী সহ ৫ বাড়ী লক ডাউন করে দিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়ন ভাটরা ফকির পাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে বোরহান কবির (২৫) ঢাকা নারায়ণঞ্জে একটি কোম্পানীর চাকুরি করেন। তিনি গত ৭ মে বাড়িতে এবং ৯ মে বগুড়া শজিমেকে করোনা টেস্ট করান। টেস্টে করোনা পজেটিভ হওয়ায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল ১০ মে রাত ১০ টায় করোনা আক্রান্তর বাড়ি লক ডাউন করে দেওয়া হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সাথে কথা বললে তিনি বলেন, বোরহান কবির করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি সহ ৫টি লক ডাউন করা হয়েছে। লক ডাউন বাড়ির পরিবারের সদস্যদের কে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET