বগুড়া শেরপুরে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপন শিক্ষার জন্য যাত্রা শুরু করল ‘স্বরশৈলী’। গত শনিবার বিকেলে শহরের রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলে স্থানীয় সংস্কৃতিজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বরশৈলীর পরিচালক কুলছুম শেলী।
বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক নাহিদ হাসান রবিন, কবি আবু সাঈদ ফকির, সংগীত শিল্পী সেলিনা সুলতানা লিখন, তোফাজ্জল হোসেন, সাংবাদিক রাশেদুল হক প্রমুখ। এসময় অনেক শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুরে এই প্রথম এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে বেশ সাড়া দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে শিশু-কিশোরদের শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপন শেখানো হবে।









