, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া সান্তাহার নামা পৌঁওতা মসজিদের ব্যাটারি  চুরি




বগুড়া সান্তাহার নামা পৌঁওতা মসজিদের ব্যাটারি  চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২১, ১৯:৪৪ | 1112 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার সান্তাহারে জামে মসজিদের জানালার গ্রিলের রড কেটে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহেরের  নামা পৌওতাঁ এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
মসজিদের মোয়াজ্জেম  নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ শেষে প্রতিদিনের মতো মসজিদে তালা লাগিয়ে চলে যান মুসল্লিরা। ভোরে ফজরের নামাজের আজান দিতে এসে দেখি মসজিদের জানালা ভাঙ্গা।  ভিতরে গিয়ে দেখি মসজিদের তিনটি ব্যাটারি চুরি হয়ে গেছে।
মসজিদ কমিটির সভাপতি ও দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মমতাজ আলী জানান, ফজরের নামাজের সময় নামাজ পড়ার জন্য  মসজিদে যাওয়ার পর দেখা যায় মসজিদের জানালার গ্রিল কাটা। ভিতরে যাওয়ার পর দেখা যায় মসজিদের তিনটি ব্যাটরি চুরি হয়েছে। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি, মসজিদের ব্যাটারি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET