, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নতুন উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি




বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির নতুন উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মার্চ ২০ ২০২১, ১৬:০৪ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেরাবুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে (ধানমন্ডির ৩২নং-এ) শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শনিবার (২০ মার্চ) বেলা ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ এবং বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সকলে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET