১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট উপল‌ক্ষে ফুটবল উপহার দিলেন জনতার-চেয়ারম্যান জিয়া মুন্সী




বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট উপল‌ক্ষে ফুটবল উপহার দিলেন জনতার-চেয়ারম্যান জিয়া মুন্সী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২৫ ২০২৩, ১৭:২৪ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপ‌জেলার কাওয়া‌কোলা ইউনিয়‌নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে ফুটবল উপহার দি‌য়ে‌ছে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী।

বৃহস্পতিবার (২৫ মে) সকা‌লে পরিষদের হলরুমে প্রধান শিক্ষক‌দের হাতে ফুটবল তু‌লে‌দেন চেয়ারম‌্যান। ফুটবল উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা।

চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী বলেন, শিশুকে খেলাচ্ছলে, আনন্দদায়ক পরিবেশে শিক্ষা দিলে তারা বিদ্যালয়মুখী হবে। পড়াশোনায় মন দেবে। সন্তানের জিপিএ কত, সে কোন পরীক্ষায় কত নম্বর পেল- এসব দেখার চেয়ে সন্তান কতটুকু নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ শিখলো এসব দেখা জরুরি। শিশুদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া অসম্ভব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET