নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে এলাকার অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । গতকাল ১৩ জানুয়ারি বিকেল ৪ টায় বদলগাছী হাট খোলা বাজার মুক্তিযোদ্ধা সাংসদ সংলগ্ন, এই বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ( বাবু ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন (এফ, এফ ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবলু দেয়ান , ও রজত কুমার গোস্বামী ,
অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বদলগাছী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন , বদলগাছী বাজার বনিক সমিতির সভাপতি সরদার গোলাম কিবরিয়া , প্রেসক্লাব বদলগাছীর সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম , সাংবাদিক মোঃ ফিরোজ হোসেন প্রমুখ । এসময় প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
Please follow and like us:









