৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বদলগাছীতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৮:৪২ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ

নওগাঁর বদলগাছীতে সারা দেশের ন্যায় উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্ত্বরে উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ডি.এম. মাহবুব-উল-মান্নাফ (শুভ), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ.এফ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম প্রমূখ। এ মেলায় প্রায় ৩০টি স্টল উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং ৩দিন ব্যাপি উন্নয়ন মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কবিতা, রচনা, কুইজ প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET