১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বরিশালের ২১টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে চুড়ান্ত বিএনপির চূড়ান্ত প্রার্থী যারাৃ




বরিশালের ২১টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে চুড়ান্ত বিএনপির চূড়ান্ত প্রার্থী যারাৃ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৮:০৭ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশালঃ

আন্দোলনের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করে রেখেছে বিএনপি। হাতে আসা ওই তালিকায় দেখা যায়, জামায়াতসহ ২০ দলীয় জোটের শরিক দলগুলোকে ১৮টি আসনে পুরোপুরি ছাড় দেওয়া হতে পারে। আর ২০ দলীয় জোটের শরিক দল অথবা বিকল্প হিসেবে বিএনপির প্রার্থীর নাম উল্লেখ আছে ১১টি আসনে। সমঝোতা হলে সব মিলিয়ে ৩১টি আসন শরিক দলগুলোকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে প্রাথামিকভাবে ওই খসড়া তালিকা করেছে বিএনপি।

তবে দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা আলাপকালে বলেছেন, ওই তালিকাই চূড়ান্ত নয়। জোটভুক্ত দলগুলোর সঙ্গে দরকষাকষি এবং বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় আলোচনার পর তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। আবার যুক্তফ্রন্ট, গণফোরামসহ বৃহত্তর ঐক্যে আগ্রহী দলগুলোর সঙ্গে শেষ পর্যন্ত নির্বাচনী জোট হলেও তালিকায় বড় ধরনের পরিবর্তন আসবে। এমন ক্ষেত্রে অবশ্য বিএনপিই বেশি ছাড় দেওয়ার চিন্তা করছে। সম্ভাব্য বৃহত্তর ঐক্যের কথা বিবেচনায় রেখেই তালিকায়

বরিশালের ২১টি আসনের মধ্যে ১১টিকে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে : এরা হলেন, বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ এ কে এম ফারুক হোসেন তালুকদার, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম, বরিশাল-৪ মেজবাউদ্দিন ফরহাদ, বরিশাল-৫ মজিবুর রহমান সরোয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর,

এছাড়া বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১, পিরোজপুর-১ আসনে ২০ দলীয় জোটের সম্ভাব্য তিন প্রার্থীর নাম রয়েছে। তাঁরা হলেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এবং লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান।

একই আসনে বিএনপির সম্ভাব্য দুই প্রার্থী : বরগুনা-১ মতিয়ার রহমান তালুকদার ও অ্যাডভোকেট মজিদ মল্লিক, পটুয়াখালী-৩ শাহজাহান খান ও গোলাম মওলা রনি, বরিশাল-১ জহিরউদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সরদার সরফুদ্দিন আহমদ, বরিশাল-৩ সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঝালকাঠি-২ মাহবুবুল হক নান্নু ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, পিরোজপুর-২ গাজী নুরুজ্জামান বাবুল ও সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর-৩ কর্নেল (অব.) শাহজাহান মিলন ও ডা. রুস্তম আলী ফরাজী।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET