৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বরিশালে ইউপি চেয়ারম্যান হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল




বরিশালে ইউপি চেয়ারম্যান হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৮, ১৯:০৩ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুর (৪০) হত্যাকারীদের গ্রেফতার-ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইচলাদি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র গিয়াস উদ্দিন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী প্রমুখ।
সমাবেশে বক্তারা জল্লা ইউপি চেয়ারম্যানের হত্যাকারীদের বিচারের দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজিরপুর ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান। এ সময় নিহান হালদার (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হন।
চেয়ারম্যানের মৃত্যুর খবরের পরপরই জল্লা ইউনিয়নজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পাশাপাশি তারা স্থানীয় সংসদ সদস্যের পিএস আবু সাইদের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন।
এরইমধ্যে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ঘটনায় তার বাবা সুখলাল হালদার বাদী হয়ে উজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে আটক ও স্থানীয় কুড়ুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ দু’জনকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET