, , ,

শিরোনামঃ-




ব‌রিশাল-ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২২, ১৭:৩৯ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব‌রিশাল-‌ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) সকাল থেকে ব‌রিশাল নদীবন্দর ও ডি‌সি ঘাট থেকে কোনও লঞ্চ ভোলার উদ্দেশে ছেড়ে যায়‌নি। তেম‌নি ভোলা থেকেও কোনও নৌযান ব‌রিশালে আসে‌নি।

ব‌রিশালের লঞ্চমা‌লিক স‌মি‌তি লঞ্চ বন্ধের কোনও কারণ না জানাতে পারলেও বিএন‌পি নেতারা বলছেন, ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযান বন্ধ করা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব‌রিশাল-‌ভোলা রুটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীরা।

সাইফুল মৃধা নামে এক যাত্রী বলেন, ব‌্যবসায়ীক কাজে সকালে ভোলা যাওয়ার জন‌্য লঞ্চঘাটে আসি। এসে জানতে পা‌রি ভোর থেকে ভোলায় কোনও লঞ্চ যাচ্ছে না। আবার সেখান থেকেও কোনও লঞ্চ আসে‌নি ব‌রিশালে। এরপর স্পিডবোট ঘাটে গিয়ে দে‌খি, তাও চলছে না। তাই বাধ‌্য হয়ে ঘাটেই বসে আছি।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মা‌লিক স‌মি‌তি কিছু না জানালেও বিআইড‌ব্লিউ‌টিএ’র নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক ক‌বির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহে‌ন্দিগঞ্জ ও মজু চৌধুরীর হাট রুটের লঞ্চগু‌লো এখনও চলাচল করছে।

এদিকে, ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশের কারণেই বন্ধ করা হয়ে‌ছে লঞ্চ- এমনটাই বলছেন বিএন‌পি নেতারা। বিএন‌পির ব‌রিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, কোনও কিছুতেই ব‌রিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET