২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশাল ১ আসনে শেষ মুহূর্তে একজন মনোনয়ন দাখিল করে মোট ৫জন প্রার্থী হয়েছেন

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২৫, ২০:০৬ | 664 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত পৃথক সময়ে প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান এবং বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিক জানান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET