বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বিভাগে বিভাগে ২০২০-২০২১ সেশনে ভর্তিকৃত ১ম বর্ষ,১ম পর্বের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার
( ২৮শে ফেব্রুয়ারি,২০২২)
সকাল ১০টায় একাডেমীক ভবনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের চেয়ারম্যান ড.মুহাম্মদ শাহজালাল সভাপতিত্বে , অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য। এসময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন উপাচার্য।
এরপর পর্যায়ক্রমে ব্যবস্থাপনা, সিএসই, ইইই , গণিত, সমাজকর্ম বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এতে স্ব স্ব বিভাগের চেয়ারম্যান সভাপতিত্ব করেন।
Please follow and like us:









