সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বহুলি ইউনিয়নের কার্যালয় থেকে কার্ডধারীদের মাঝে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ইউনিয়নের মোট ১৯ শত ৯২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৪০৫ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ১ কেজি চিনি। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন। এ সময় ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কর্মচারী বৃন্দ
উপস্থিত ছিলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক সেই সময় একটু হলেও স্বস্তি নিয়ে হাজির হয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।









